ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী ‘বিএনপি ইজ রিজেক্ট’—কুমিল্লার সমাবেশে হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত যুদ্ধ বন্ধে ইরানকে নতুন করে ৫ শর্ত দিলো যুক্তরাষ্ট্র কুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে: সোহেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। জামায়াতকে ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। কোথায় লেখা আছে? জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। তারা ক্ষমতার জন্য এমন কোনো কাজ নেই করতে পারে না। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফ প্যান্ট পরেও ঘুরবে!

গতকাল রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনার তেরখাদা উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি কখনো ভিন দেশিদের নির্দেশ মতো চলে না। বিএনপি জনগণের সঙ্গে আছে। যে ক্ষমতায় জনগণের ভোট নেই, যে ক্ষমতায় ভিন দেশিদের নির্দেশ আছে সেই ক্ষমতার দরকার নেই। আমরা সব সময় জনগণের সঙ্গে ছিলাম।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তা-ঘাট উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, এবং বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল এলাকার পুনর্গঠন করা হবে। তেরখাদার শিক্ষার হার বর্তমানে ৬৫ শতাংশ, যা বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের অগ্রাধিকার।

তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি সরকারে এলে এক বছরের মধ্যে দেশে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সমাবেশে বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাজিমুজ্জামান জনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে: সোহেল

আপডেট সময় ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫