ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি: নিলোফার মনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি।’ একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে নিলোফার চৌধুরী মনি বলেন, যারা অনেক বছর বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তারা হঠাৎ করে চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে যে, রাষ্ট্র চালাবে। আবার এটাও ঠিক, একটা মাইনাস টু ফর্মুলাটাও আছে। বিএনপিসহ আরো নেতারা অনেক সময় এই কথাটা বলে থাকেন।

তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতবাদ নিয়ে অনেক তফাৎ রয়েছে। আদর্শগত জায়গায় একদম চরম। কেউ মাজারকে সম্মান করে, কেউ মাজারকে ধ্বংস করে। এই বিধ্বংসী দলগুলো হঠাৎ করে এক হয়ে গেল। এই এক হওয়ার মধ্যে অবশ্যই আমি ষড়যন্ত্র দেখি।

তিনি আরো বলেন, যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা রাষ্ট্রের মঙ্গলের জন্য হলে আমার কোনো দুঃখ ছিল না। একটা রাষ্ট্র এতোদিন যাবৎ চরম অসুখে ভুগছে। আইসিইউতে থাকা একটা রাষ্ট্র, সিসিইউতে থাকা একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রটা এখন নির্বাচনের পথে হাঁটছে।

তিনি বলেন, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। যখন একটা নির্বাচন আসছে, তখন একসঙ্গে আমরা যারা অভ্যুত্থান করছি, তাদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান হয়ে গেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু

ধর্মভিত্তিক দলগুলোর একত্রিত হওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখি: নিলোফার মনি

আপডেট সময় ০২:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫