ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

কৃষি কর্মকর্তাকে মারধরের ভিডিও ভাইরালের পর সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

এবার শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশ অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ–সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের রাহাতের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।’

এর মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলায় নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং তার সহযোগী ফজলুর রহমান (৩২) কে আসামি করা হয়েছে। রাহাত পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলার ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন বলেন, ‘রাহাত ও ফজলু অফিসে এসে জানতে চান কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং ছাত্রদলের ভাগ কত। আমি বলি, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনীতি করে ভাগ নেওয়ার সুযোগ নেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করার পর অফিসের ভেতরেই আমাকে মারধর করেন।’

এ বিষয়ে নকলা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘কৃষি কর্মকর্তা আমাকে ফোনে বিষয়টি জানান। আমি রাহাতের আত্মীয় এক যুবদল নেতাকে জানিয়েছিলাম, কিন্তু সে কথা শোনেনি।’ নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, ‘মামলার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

কৃষি কর্মকর্তাকে মারধরের ভিডিও ভাইরালের পর সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ০১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫