ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, তিন দেশে ৩৭০০ জনের মৃত্যু সরকারি নথিতে মৃত, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে সরকারি দপ্তরে ঘুরছেন বাদশা নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি ঢাবি নিয়ে আপত্তিকর বক্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এবার প্রায় এক মাস ধরে ইসরায়েলের অস্ত্রের একটি চালান আটকে রেখেছে বেলজিয়াম। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বেলজিয়ান বার্তাসংস্থা বেলগা নিউজ এজেন্সি। বেলগা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ায়ার প্রাদেশিক সরকার আটকে দিয়েছে চালানটি। এই চালানে সেনাবাহিনীর ব্যবহারের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র ও যন্ত্রাংশ এবং অ্যান্টেনা রয়েছে।

বেলগা নিউজ এজেন্সির তথ্য অনুসারে, গত ৯ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি সংশ্লিষ্ট যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাবাহী একটি কার্গো বিমান বেলজিয়ামের ওয়ালোনিয়ার লেইজ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। এসব যন্ত্র-যন্ত্রাংশ এবং অ্যান্টেনাগুলো সুইস কোম্পানি সুইসটো ১২-এর তৈরি। লেইজে যাত্রাবিরতি শেষে বিমানটির ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এর ২ দিন আগে ৭ অক্টোবর এই অস্ত্রের চালান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সুইস সংবাদমাধ্যম হেইদি নিউজ। সেই প্রতিবেদনটি নজরে এসেছিল ওয়ালোনিয়ার প্রাদেশিক সরকারের। জুরিখ থেকে কার্গো বিমানটি লেইজে পৌঁছানোর পরপরই কার্গো বিমানটি আটকে দেয় বিমানবন্দর প্রশাসন।

ওয়ালোনিয়া প্রাদেশিক সরকারের কর্মকর্তারা বেলগা নিউজ এজেন্সিকে বলেছেন, “আমরা নিশ্চিত হয়েছি যে কার্গো বিমানটিতে যে মালপত্র রয়েছে, সেগুলো সামরিক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু এগুলো সামরিক সরঞ্জাম, তাই প্রচলিত আইন অনুসারে (লেইজ বিমানবন্দর থেকে) বিমানটির ছাড়পত্রের জন্য আমরা বিমানটির চালক ও ক্রুদের আমরা সুইজারল্যান্ড সরকারের রপ্তানি লাইসেন্স এবং ওয়ালোনিয়ার ট্রানজিট লাইসেন্স প্রদর্শন করতে বলেছিলাম। তারা সেসব নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছে, তাই কার্গো বিমানটি এখনও লেইজ বিমানবন্দরেই আছে।”

ওয়ালোনিয়ার মুখ্যমন্ত্রী অ্যাড্রিয়েন ডলিমন্ট এ ব্যাপারে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসরায়েলে অস্ত্রের চালান যাওয়ার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে আমরা সতর্ক অবস্থঅনে আছি।” প্রসঙ্গত, গত অক্টোবরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বৈশ্বিক সম্মেলন আয়োজন করেছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এসব দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

ইসরায়েলের অস্ত্রের চালান আটকে রেখেছে বেলজিয়াম

আপডেট সময় ০৩:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫