ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন মাদক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৫২৪ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্যের আড়ালে লুকিয়ে আনা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড আটক করেছে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালান দুটি জব্দ করে। আটক পণ্যের বাজারমূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমস কর্মকর্তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দেয়। ৯ অক্টোবর পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। পরে এটি অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়। ১৪ অক্টোবর চালানটি খালাসের লক্ষ্যে বিল অব এন্ট্রি দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড।

কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর কাস্টমস কনটেইনার দুটির খালাস স্থগিত করে। পরে কায়িক পরীক্ষায় প্রথম সারিতে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া গেলেও তার আড়ালে লুকানো ছিল ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। এরপর নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরীক্ষায় পণ্যটি পপি সিড হিসেবে নিশ্চিত হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির গণমাধ্যমকে বলেন, আমদানি নিষিদ্ধ পোস্তদানা জব্দের মাধ্যমে বাংলাদেশ কাস্টমস জনস্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। আইন অনুযায়ী অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন মাদক

আপডেট সময় ০৫:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫