ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

আজ মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আজ একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির।

৩৩ বছর আগে এই দিনেই ধ্বংস করা হয় অযোধ্যার বাবরি মসজিদ। খবর দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেসের। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেজিনগর এবং বেলডাঙ্গায় আরএএফ কন্টিনজেন্ট এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরআগে, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান বন্ধের আবেদনের ওপর কলকাতা হাইকোর্টে শুনানি হয় এবং আদালত হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি জনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের ওপর ন্যস্ত করে। বেঞ্চ রাজ্যকে বেলডাঙ্গা এবং আশেপাশের এলাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। এরফলে ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাধা নেই।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, শনিবার রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

আজ মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ১০:৫৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫