ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সংসদীয় এলাকায় বিএনপি ও জাতীয় পার্টি–জাপাসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিনারকোট ৪নং ওয়ার্ড আয়োজিত বিশাল জনসমাবেশে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদককারবারী ও চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে।

এসময় মিনারকোটের বিএনপি নেতা শিশু ভূইয়া, তুলাই শিমুল, হেফজু ভূইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি–জাপা ও বিভিন্ন দলের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিশিষ্ট সমাজসেবক শিশু ভূইয়া, ইমাম হোসেন সোহেল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভূইয়া, আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভূইয়া, বিল্লাল ভূইয়া, দোলন ভূইয়া, আবুল কালাম প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী

আপডেট সময় ১১:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫