ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, সমালোচনার ঝড় প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো প্যান্ডেল যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফার চুক্তিতে যা আছে মেসি একা কাঁদেননি,  হ্যাটট্রিকে কাঁদলেন কোচ স্কালোনিও বেআইনিভাবে বাংলাদেশে ৫ হাজার মুসলমানকে পুশব‍্যাক করেছে শুভেন্দু: এইচআরডব্লিউ গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের চুক্তির আগেই ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার! ইতিহাস গড়ল বাংলাদেশ: প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতির দায়িত্বে ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

১১ জানুয়ারি ঢাকা ছাড়বেন তারেক রহমান, যাচ্ছেন উত্তরের ৯ জেলায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

এবার দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময়ে উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি।

তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন।

সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, সমালোচনার ঝড়

১১ জানুয়ারি ঢাকা ছাড়বেন তারেক রহমান, যাচ্ছেন উত্তরের ৯ জেলায়

আপডেট সময় ১২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬