ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের সাবেক উপজেলা আমিরসহ ৫ শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

এবার লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট–২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টারের নেতৃত্বে পাঁচ শতাধিক জামায়াতের নেতাকর্মী এবং সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মফিজ উদ্দিন, গোড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী এবং কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের সাবেক উপজেলা আমিরসহ ৫ শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০১:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬