ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নি’হ’ত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাতে আগুন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা দলীয় লোক দিয়ে দুদক গঠন করে আমাকে হয়রানি করা হচ্ছে: আসিফ মাহমুদ জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো কি না সন্দেহ আছে: স্থানীয় সরকারমন্ত্রী  চট্টগ্রামে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত, আহত ১ জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

সোনারগাঁয়ে শহীদ পরিবারের পাশে জাতীয় নাগরিক পার্টি: কোরবানির পশু উপহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পাঁচ পরিবারের মধ্যে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৬ জুন) বিকেলে শহীদ পরিবারের প্রতিটি ঘরে একটি করে ছাগল উপহার হিসেবে পৌঁছে দেন এনসিপির নেতাকর্মীরা।

জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন,

“আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ে পাঁচ শহীদের নামে কোরবানি করব। শহীদ পরিবারের মধ্যে পশু উপহার তুলে দেওয়াটা সেই উদ্যোগেরই অংশ। শহীদরা আমাদের অনুপ্রেরণা—তাদের স্মরণ করলেই আমরা দেশের জন্য সঠিক পথ খুঁজে পাব।”

কোরবানির পশু পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে এনসিপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া মেহেদীর বাবা সানাউল্লাহ বলেন,

“ঘটনার দিন মেহেদী তার বন্ধুর সঙ্গে চিটাগাং রোডে গিয়েছিল। সেখানে গুলিতে সে স্পটেই মারা যায়। আজ যারা তাকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

পশু উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী কবি খন্দকার পনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইয়ানুর ও মোহাম্মদ আনিস এবং মারুফুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ১৫০ গ্যাসকূপ খননের ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা প্রধানমন্ত্রীর 

সোনারগাঁয়ে শহীদ পরিবারের পাশে জাতীয় নাগরিক পার্টি: কোরবানির পশু উপহার

আপডেট সময় ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫