ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

ডাকসু নির্বাচনে ভোট চাওয়ার অভিযোগে খুলনার ছাত্রদল নেতা বহিষ্কার 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বহিষ্কৃত হওয়া ছাত্রদল নেতার নাম ইমতিয়াজ আলী সুজন। তিনি খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গতকাল শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতেদেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বাড়ি গিয়ে ওই শিক্ষার্থীকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ফোনে নিজের পরিচয় দিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের কথা বলেন তিনি। এরপর ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের কথা ওই শিক্ষার্থীকে বলেন সুজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

ডাকসু নির্বাচনে ভোট চাওয়ার অভিযোগে খুলনার ছাত্রদল নেতা বহিষ্কার 

আপডেট সময় ১১:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫