ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে হবে না। কুখ্যাত নৌডাকাত নয়ন ও পিয়াস বর্তমানে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তবে তারা ফিরে এলে তাদের জায়গা হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

শনিবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার গুয়াগাছিয়ায় নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতেই গুয়াগাছিয়ায় এই অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব ইতোমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকের অনেক ধরনের স্বার্থ থাকে। তবে সরকারের একটাই লক্ষ্য—অপরাধ ও সন্ত্রাস দমন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপডেট সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫