ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা

জাতীয় নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি কিংবা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ এসব বিষয়কে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আগামীকাল ৮ সেপ্টেম্বর দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঠাকুরগাঁও বিএনপি তার ব্যক্তিগতভাবে একটি আবেগের জায়গা। বিএনপি প্রতিষ্ঠার পর এ সংগঠন শক্ত অবস্থানে থাকলেও এরশাদ সরকারের আমলে বড় ধাক্কা খায়। তখন থেকেই বিএনপিকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। দীর্ঘ সময় ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের কারণে সম্মেলন করার সুযোগ হয়নি। কিন্তু সব প্রতিকূলতা অতিক্রম করে সংগঠনটি এখন আবার উজ্জীবিত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, নতুন প্রজন্মের তরুণ ও পুরোনো নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীকাল অত্যন্ত সফল সম্মেলন অনুষ্ঠিত হবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। যা ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সূচনা করবে।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির

জাতীয় নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫