ময়মনসিংহে জান্নাত নিয়ে কটূক্তি করার অভিযোগে শামীম আশরাফ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শামীম আশরাফ স্থানীয় সংস্কৃতি অঙ্গনে সক্রিয় এবং কবি হিসেবে পরিচিত। তিনি নগরীর দুর্গাবাড়ী রোড এলাকায় ‘গ্রাফিতি’ নামে একটি মুদ্রণ শিল্পের ব্যবসাও পরিচালনা করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে পুলিশ তাকে সাইবার সুরক্ষা মামলায় ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এর আগে, সোমবার রাত পৌনে ১০ টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।