ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেওয়ার পর দিন ভিডিও বার্তা দিলেন সেই নববধূ রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে গ্যাসের সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: শামা ওবায়েদ রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: তারেক রহমান ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখতে পেয়েছি, ছয় মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদি ভাইকে হত্যা করা হয়েছে। ভারত থেকে তাদের পুশ করা হয়েছে এবং মিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তবর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন, অথর্ব বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

হাসনাত আবদুল্লাহ জনতার উদ্দেশে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে। একটি গোলামির পক্ষ, আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ। অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নিব। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিব।

হাসনাত আরো বলেন, যারা ঋণখেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া করায়, আমরা সেসব ঋণখেলাপির বিরুদ্ধে অবস্থান নিব। জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নাই। প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন, আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করব। আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু ইনসাফের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শহীদ শরীফ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব: হাসনাত

আপডেট সময় ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬