ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর নাম পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে বাস্তবায়ন এবং পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিতস্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থাশীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচন২০২৬ সশস্ত্র বাহিনীবিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে স্মরণীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি সাবেক ও বর্তমান সেনা সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করে বাহিনীর সংস্কারসংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআরের নাম ও পোশাক পরিবর্তনের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঐতিহ্যবাহী বিডিআরের নাম পুনর্বহাল করা হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না এবং বাহিনীর সম্মান ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান

আপডেট সময় ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬