ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল, আপনারও পতন হবে: মিতু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এবার বরগুনা২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল, আপনি গুপ্ত বলায় আপনারও পতন হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিতু বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মাবোনদের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। আমরা এখন যুদ্ধের মাঠে আছি। যুগে যুগে ক্রান্তিলগ্নে নারীরা যুদ্ধের মাঠে নেমেছে তার ইতিহাস রয়েছে। তারা (বিএনপি) দুই শতাধিক খুন করেছে ফেলেছে। আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোনো টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না।

এ সময় তিনি বরগুনা২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে ভোট চান। জনসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর।

এ সময় বাবর বলেন, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। জামায়াত রক্তচক্ষুকে ভয় পায় না। এ সময় তিনি জনগণকে দাড়িপাল্লায় ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল, আপনারও পতন হবে: মিতু

আপডেট সময় ০৩:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬