ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল

সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

এবার ধূমপান নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে ২০২৬২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের ফিল্টার তৈরির উপকরণ ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং ও চোখের লেন্সে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রাখা হতে পারে। অন্যদিকে স্বাস্থ্য খাতে কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যে কাস্টমস শুল্ক কমানো এবং এই খাতে ভ্যাট ও আয়কর অব্যাহতির পরিকল্পনাও রয়েছে।

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর ও ভ্যাট ছাড় দেওয়ার উদ্যোগ আসতে পারে নতুন বাজেটে। এছাড়া করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে, ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের করের চাপ কিছুটা কমতে পারে।

নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হতে পারে। এর অংশ হিসেবে এনবিআরকে ইনপুটআউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়া হতে পারে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার চিন্তা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা

সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক 

আপডেট সময় ০৩:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬