ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সি চালক নেবে দুবাই, মানতে হবে ৩ শর্ত বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

‘আমি খালেদা জিয়া বলছি’, কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

এবার খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তবে এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে প্রতারক মোতাল্লেছ হোসেন।

এদিকে বিএফআইইউ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ‘আমি খালেদা জিয়া বলছি’- এমন কণ্ঠে ফোন করে কিছু প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন মোতাল্লেছ।

এ বিষয়টি সামনে আসে, যখন একটি বেসরকারি ব্যাংকের গুলশান শাখায় গত ৫ নভেম্বর থেকে ৩ মাসের ব্যবধানে মোতাল্লেছ হোসেন নামে জমা হয়, ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি। এরপরই তার আর্থিক লেনদেন নিয়ে অনুসন্ধানে নামে বিএফআইইউ।

এরপরেই জব্দ করা হয়, মোতাল্লেছ ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ৯ টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে ৭টি একাউন্টে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য বলছে, তার মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ রয়েছে।

বিএফআইইউ অনুসন্ধানে বেরিয়ে আসে, রাজনৈতিক পরিচিতি ভাঙিয়ে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে অর্থ চেয়েছেন মোতাল্লেছ। যার ফলে সরল বিশ্বাসে অনেকেই টাকা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক।

বিষয়টি প্রতারণা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হোসেন বলেন, “এটি স্পষ্ট প্রতারণা হলেও এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি।” এদিকে, মোতাল্লেছের ব্যাংক অ্যাকাউন্টের নমিনী হিসেবে আছেন তার ভাই, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান। তিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’

‘আমি খালেদা জিয়া বলছি’, কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫