ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, দুই বছরেও শুরু হয়নি চিকিৎসাসেবা সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দিলো ফেল করা শিক্ষার্থীরা

বিগত তিন নির্বাচনকে ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের এবার রাখা হবে না: সিইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

বিগত তিনটা নির্বাচনকে যেসব বিদেশি পর্যবেক্ষক খুব সুন্দর নির্বাচন হয়েছে, এক্সেপটেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে তাদের এবার পর্যবেক্ষক হিসেবে রাখা হবে না বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি ও আগামী নির্বাচন আমরা ঠিকমত সম্পূর্ণ করতে পারব কি না এ বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করব। ম্যাসিভ স্কেলে সারা দেশব্যাপী ভোটার এডুকেশন শুরু করব। নির্বাচনে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ট্রেনিংয়ে কানাডা আমাদের সহযোগিতা করবে। আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটারদেরকে কি রকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কিভাবে করা হবে সে বিষয়ে কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন।

এ এম এম নাসির উদ্দিন জানান, কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচনের সময়ে এআই ব্যবহার অপব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে। যেহেতু কিছুদিন আগে কানাডায় নির্বাচন হয়েছে সেখানে তাদের এআই সম্পর্কিত বিষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে। আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সহযোগিতা করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা

বিগত তিন নির্বাচনকে ‘ভালো’ বলা পর্যবেক্ষকদের এবার রাখা হবে না: সিইসি

আপডেট সময় ০২:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫