ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ ‘দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়, না কিনতে না চাইলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয় জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

ইসরাইল আমাকে হত্যার চেষ্টা করেছে: ইরানের প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে

ইসরাইলি বাহিনী বোমা হামলা চালিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল বলে জানা গেছে। ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজও করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) প্রকাশিত কার্লসনের সাক্ষাৎকারটি একজন দোভাষীর মাধ্যমে পরিচালিত হয়। গত মাসে ইসরাইল ও ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর এটি পশ্চিমা গণমাধ্যমের সাথে ইরানি প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎকার।

ফার্সি থেকে তার মন্তব্যের অনুবাদ অনুসারে পেজেশকিয়ান বলেন, আমার ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, ছিল ইসরাইল। আমি একটি সভায় ছিলাম … যে এলাকায় আমরা বৈঠক করছিলাম তারা সেখানে বোমা হামলার চেষ্টা করেছিল।  তবে সাম্প্রতিক যুদ্ধের সময় এই হামলার চেষ্টা করা হয় কি না, তা সুনির্দিষ্ট করে বলেননি ইরানের প্রেসিডেন্ট।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইসরাইলকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা থেকে বিরত রেখেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

ইসরাইল আমাকে হত্যার চেষ্টা করেছে: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৬:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫