ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাব্য পথ নিয়ে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, ফাইনালে পৌঁছানোর আগে পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর কোনো দলের মুখোমুখি নাও হতে পারে লিওনেল স্কালোনির দল।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। এরপর নকআউট পর্বে কেপ ভার্দে ও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। এখন তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেমিফাইনালে নরওয়ে উঠলে এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচ জিতলে, শেষ চারেও শীর্ষ ১৫-এর বাইরে থাকা একটি দলের মুখোমুখি হবে তারা।

এই সম্ভাবনা সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এক পক্ষের দাবি, এটি কেবল ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক ফল। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, সাম্প্রতিক সময়ের অন্যতম সহজ পথ পেয়েই কি ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা?

তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এতে আবারও প্রমাণ হয়েছে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এদিকে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। পাঁচ ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও নতুন উচ্চতায় পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার পথ তুলনামূলক সহজ হলেও বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন। এখন দেখার বিষয়, সুইজারল্যান্ড ও সম্ভাব্য সেমিফাইনালের বাধা পেরিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠতে পারে কি না, আর সেই সঙ্গে ‘সহজ পথ’ বিতর্ক কতটা জোরালো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

আপডেট সময় ০৫:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬