ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন চিড়িয়াখানা থেকে গবেষণাগারে ‘ডোনাল্ড ট্রাম্প’

জাতিসংঘ অধিবেশন থেকে মোদির সরে দাঁড়ানো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে সরকারিভাবে এখনো কোন কারণ জানানো হয়নি।

নতুন কর্মসূচি অনুযায়ী, জাতিসংঘে ভারত ছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভাষণ দেবেন। এ অনুষ্ঠানে মোদির বদলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখবেন।গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বক্তাদের যে আপডেট তালিকা প্রকাশ করেছিল জাতিসংঘ, তাতে দেখা গেছে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রীরা। ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দেবেন এস জয়শঙ্কর। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে। এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে লেখা ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেবেন মোদি। ওই দিনই বক্তব্য দেবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা।প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন ট্রাম্প। যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

জাতিসংঘ অধিবেশন থেকে মোদির সরে দাঁড়ানো

আপডেট সময় ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫