ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, বর্তমানে সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির সমাজে আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে সক্ষম হয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ২০২৫২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে সরকার ও প্রশাসনের সমালোচনা করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকারের একটি বিশেষ সিন্ডিকেট মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তার দাবি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) সরিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং সাতক্ষীরা জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম

আপডেট সময় ১১:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬