ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

“ফ্ল্যাট ও গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ” সাময়িক বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

এক আবাসন কোম্পানির সাবেক চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়, “জুলফিকার আরকেড রিয়েল এস্টেট কোম্পানির প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করেছেন। তিনি কম দামে একটি ফ্ল্যাট কেনার কথা বলে আজ পর্যন্ত নিজের নামে রেজিস্ট্রেশন করেননি এবং সেই ফ্ল্যাটে সপরিবারে বিনা ভাড়ায় বসবাস করছেন। এছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিযোগও রয়েছে।”

দুদক বলছে, অভিযোগের ‘গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায়’ গত ২৭ অগাস্ট কমিশনের সভায় জুলফিকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।

এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তা কার্যকর হবে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন।

এর আগে ১৭ জুলাই উপপরিচালক কমলেশ মন্ডল এবং ৬ আগস্ট উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করে দুদক।

পরে জুলফিকারকে বরখাস্তের দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার আরেক উপপরিচালক মাহবুবুল আলমকেও সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী

“ফ্ল্যাট ও গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ” সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫