ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২০ বার পড়া হয়েছে

এবার সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান এই লিগ্যাল নোটিশ পাঠান।

এদিকে লিগাল নোটিশে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। লিগাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান নিজে।

রিটে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। এতে বলা হয়, শুধু তাই নয়, দলটি গণতন্ত্রবিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত।

এতে আরও বলা হয়, এ দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ন করেছে এবং বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। এর আগে, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি ফ্যাসিবাদী মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার দোসর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ১১:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫