ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বহিরাগত চাপ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য। রোববার তেহরানে ইরাকি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তার মতে, মুসলিম দেশগুলোর উন্নয়ন ও বাইরের চাপ থেকে নিজেদের রক্ষায় ঐক্যের বিকল্প নেই। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইরানে প্রেসিডেন্ট বলেন, সকল ক্ষেত্রে মুসলিম দেশগুলোর মধ্যে অব্যাহত ঐক্য ও সহযোগিতা কেবল উন্নয়ন ও অগ্রগতির পথই প্রশস্ত করবে না, বরং কোনো শক্তিই মুসলিম জাতিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া বা পরাজিত করতে সক্ষম হবে না। ইসলামিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে প্রতিপক্ষের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট।

তিনি আরো বলেন, মুসলমানদের শক্তি তাদের মধ্যকার ঐক্য ও সংহতির মধ্যে নিহিত, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের হাতিয়ার ইসরাইলি শাসনব্যবস্থার মতো হুমকির বিরুদ্ধে।

ইরান-ইরাক সম্পর্কের ইস্যুতে পেজেশকিয়ান বলেন, ভৌগোলিক সীমানা ইরান ও ইরাকি জনগণের মধ্যে গভীর সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে না, তারা ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। ইরাকের আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে পেজেশকিয়ান জাতিগত ও সাম্প্রদায়িকতার বাইরে রাজনৈতিক সংহতির আহ্বান জানান। তিনি ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের কেউ পরাজিত করতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫