ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশের টাকা লুটপাট করে, মানুষ হত্যা করে ভারতে পালিয়ে থাকা যাবে না। পালিয়ে থাকা শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে।’

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ পরিবার ব্রান্ডেড খনি, ব্রান্ডেড লুটেরা, ব্রান্ডেড চোর। তার দল আওয়ামী লীগ। শেখ মুজিব খুনি ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী।’

তিনি বলেন, ‘এত টাকা লুট করে, গণহত্যা করে কোথায় পালাবেন মা (শেখ হাসিনা) আপনাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে।’ নির্বাচন নিয়ে দুদু বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখোঁচি করছে। পিআর ফি-আর কী যেন বলছে। কারণ নির্বাচন দিলেই তো বিএনপির জয়। প্রধান মন্ত্রী হবেন তারেক রহমান।’

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না। ষড়যন্ত্র চলছে। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি হবে আগামী দিনের চালক এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে, বিচার করা হবে: দুদু

আপডেট সময় ০৫:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫