চব্বিশের ৫ আগস্টের পর পাটওয়ারী–সিফাত গংরা অশালীন ও নীতিবিবর্জিত বক্তব্যের মাধ্যমে ক্রিমিনাল অফেন্স করছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর পাটওয়ারী–সিফাত গংরা অশালীন উক্তি, নীতিবিবর্জিত গালিগালাজ, জিয়া পরিবারকে টার্গেট করে যে কথাবার্তা বলেছেন, সেটি ক্রিমিনাল অফেন্স। ছাত্রদলের এতে করণীয় ছিল। তাদের প্রতিবাদ থাকলে মাঠ গরম থাকতো। কাজগুলোকে দৃশ্যমান নিয়ে আসতে হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ম্যন্ডেট দিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। বিরোধী দলের শেল্টারে যখন পাটওয়ারী–সিফাত গংরা এই অশালীন ভাষা ব্যবহার করে, তখন এদের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ’৮৬ ও ’৯৬ সালে ফ্যাসিবাদীদের সঙ্গে যুক্ত হয়ে এরা ১৭২ দিন হরতাল দিতেও ভুলেনি। এদের একটা যোগসূত্র আছে। না হলে ওপারে বলছে ডিসেম্বরে দেশে আসবে আর এপাড়ে বলছে একদফা আদায়ে মাঠে নামবে ডিসেম্বরে। রাজনীতির অতীতের হিসাবনিকাশ করে কথা বলবেন। ৬ মাসে আপনাদের বিরুদ্ধে মামলা নেই, জেলখানায় যেতে হয়নি।

ডেস্ক রিপোর্ট 




















