ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপনে দেবী দুর্গাকে ১০টির বদলে ১১টি হাতসহ দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিজ্ঞাপনটি তৈরির সঙ্গে জড়িতদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, সে বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সোমবার বিকেলে একটি সমন্বয় সভা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এটিই ছিল দুর্গাপূজাকে ঘিরে প্রথম এমন আয়োজন। তবে সভাস্থলে লাগানো পেছনের ব্যানারে দেবী দুর্গার ছবিতে ১০টি হাতই ছিল।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সমালোচনা করে বলেছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বারবার ভুলভাবে উপস্থাপন করা গভীরভাবে অপমানজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, ‘তাহলে এখন বিজেপি সরকারের হিসাবে মা দুর্গার ১১টি হাত? তাদের নেতাদের কাছ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত মা দুর্গা ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বারবার ভুলভাবে উপস্থাপন করা গভীরভাবে অপমানজনক।

দলটি আরও বলেছে, ‘দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আবেগ এবং বাংলার প্রাণের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়। কোটি বাঙালির কাছে মায়ের ঘরে ফেরার এই সময়টি পবিত্র। অথচ যে সরকার বাংলার মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করে, তারাই যেন ধীরে ধীরে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলার পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা উৎসবগুলো থেকে দূরে সরে যাচ্ছে।

তৃণমূল আরও প্রশ্ন তোলে, ‘কবে থেকে মা দুর্গার ১১টি হাত হলো? আর কে মনে করল, এভাবে তাকে উপস্থাপন করা গ্রহণযোগ্য? মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় বিজেপি কীভাবে বাঙালি সংস্কৃতির এতটা অচেনা হতে পারে যে তাদের সরকার মা দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করাকেও গ্রহণযোগ্য মনে করছে? এরপর দলটি বলে, ‘আর নয়তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার ১০টি হাত। অবিলম্বে এই ভুল সংশোধনের জন্য তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক মদন মিত্র বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমি মা দুর্গার ১১টি হাত মেনে নিতে পারি না। মা কি তার হাতে আরেকটি অস্ত্র চাইছেন? এটা গ্রহণযোগ্য নয়।সরকারের পক্ষ থেকে তখনও কেউ এ বিষয়ে মন্তব্য না করলেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টি হালকা করে দেখার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এতে শুধু বোঝা যাচ্ছে মা দুর্গা আরও শক্তিশালী হয়েছেন।শমীক আরও বলেন, ‘যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি, তবে এটি ছাপার দায়িত্বে থাকা সংস্থাটি ভুল করেছে। এটিকে রাজনৈতিক বিষয় বানানো উচিত নয়। ভুলটি সংশোধন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

আপডেট সময় ০১:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬