ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সেই দেশে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, বাঁধন কর্মকাণ্ডে আওয়ামী লীগ আবার বুঝালো রাজনৈতিক দল হিসেবে আমাদের মাটিতে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে কিনা। সরকারের পক্ষ থেকে ওই দেশে সব ধরনের আইনি ব্যবস্থা শুরু হয়েছে। আমরা এসব অপরাধীদের ছেড়ে দেব না। এই হামলা বাঁধনের জন্য সম্মানের, কারণ এমন মাফিয়া গ্যাংয়ের হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে আছে।

আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল মনে করি না। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। এ ধরনের ঘটনার পর আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেয়া উচিত নয়’, যোগ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, দেশে এখন একটি ভঙ্গুর অর্থনীতি রয়েছে, সেটি মিথ্যা নয়। তবে প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এর মূল্য একসঙ্গে পরিশোধ করতে হবে না। এটি পর্যায়ক্রমে দেয়ার সুযোগ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট

বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬