ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

গণভোটের প্রস্তাবে অনুমোদন বিএনপি স্থায়ী কমিটির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

এবার জুলাই সনদের বিষয়ে জনগণের সম্মতি নিতে গণভোট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের বিষয়েও সম্মতি দেয় দলটির সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরাম। স্থায়ী কমিটি মনে করে, গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন দলের নীতিনির্ধারকরা। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকের আলোচনার সারাংশ স্থায়ী কমিটিকে অবহিত করেন। এরপর স্থায়ী কমিটিতে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বিএনপির নীতিনির্ধারকরা বলেন, দলের স্থায়ী কমিটি মনে করে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের যে আলোচনা বা প্রস্তাব এসেছে, সেটি যৌক্তিক। সরকার এখন অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে পারে। তারা জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এ গণভোট করতে পারে। এতে একই আয়োজন, একই অর্থ ব্যয়, একই লজিস্টিকস এবং একবার ভোট সেন্টারে যাওয়ার সুবিধা পাওয়া যাবে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়, সে বিষয়টিও আলোচনা হয়। স্থায়ী কমিটি মনে করে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মতো বিশাল আয়োজনের পেছনে নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্য থাকতে পারে। তাছাড়া নির্বাচনের দিন দুটি ব্যালট দিলে জনগণ বিভ্রান্ত হতে পারে বলে অনেকের যে ধারণা, এর সঙ্গেও ভিন্নমত পোষণ করেন দলটির নীতিনির্ধারকরা। তাদের অভিমত, জনগণ স্থানীয় সরকার, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনে দুই-তিনটি ব্যালটে ভোট দিতে অভ্যস্ত।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রস্তুতি ও প্রার্থিতা চূড়ান্ত করা নিয়েও আলোচনা হয়। চলতি মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। বিবিসি বাংলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকার নিয়ে বৈঠকে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎকারটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিষয়গুলো তুলে এনেছেন, সেগুলো অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। এজন্য তারা তারেক রহমানকে ধন্যবাদ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

গণভোটের প্রস্তাবে অনুমোদন বিএনপি স্থায়ী কমিটির

আপডেট সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫