বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর তিনি গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছে তিনি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

