ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

এবার চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসু, রাকসুর মতো। তরুণরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে; আমরা পেছন থেকে শক্তি জোগাব।

‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’– এ স্লোগানে অনুষ্ঠিত এই আয়োজনে তরুণ ছাত্রনেতাদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে।

আগামী নির্বাচনের ফলাফল কী হবে– তা ছাত্র সংসদ নির্বাচনে আভাস পাওয়া গেছে, দাবি করে তিনি বলেন, আমাকে লোকেরা জিজ্ঞেস করে, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি যে, কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সিলেন্স, গবেষণা, জ্ঞানচর্চা ও সততার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন শিবিরের সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, রফিকুল ইসলাম খান এবং চাকসুর সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা এবং রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছিলেন অনুষ্ঠানে। আমন্ত্রণ জানালেও অনুষ্ঠানে আসেননি ছাত্রদলের নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

আগামী নির্বাচনের ফল হবে ডাকসু, জাকসুর মতো: জামায়াতে আমির

আপডেট সময় ১০:১৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫