ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে নতুন তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যকে যুক্ত করেছে এই করিডর। যা ‘চিকেন নেক’ করিডর নামেও পরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, চিকেন নেক করিডরের নিরাপত্তা বাড়াতে বামুনি (ধুবরির কাছে), কৃষাণগঞ্জ এবং চোপড়াতে এসব ঘাঁটি বানানো হয়েছে।

এদিকে দেশটির গোয়েন্দা সংস্থার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ যেসব গ্যাপ ছিল সেগুলো, নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে। চিকেন নেককে ভারত তাদের অন্যতম স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচনা করে। কারণ যদি কোনোভাবে চিকেন নেক তাদের হাতছাড়া হয় তাহলে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে তাদের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে। ২২ কিলোমিটার বিস্তৃত চিকেন নেক করিডরটিতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের সীমান্ত রয়েছে।

ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জার ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের পর ভারত চিকেন নেকে তাদের নিরাপত্তা বাড়াচ্ছে। পাকিস্তানের অন্যতম এ শীর্ষ সেনা কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে কানেকটিভিটি এবং সামারিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, চিকেন নেক করিডর তাদের সবচেয়ে ‘শক্তিশালী সামরিক করিডর’। সেখানে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। তিনি দাবি করেছেন, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো আছে যে প্রয়োজন হলে চিকেন করিডরে দ্রুত সময়ে তারা সেনা জড়ো করে ফেলতে পারবেন। এরআগে ভারতীয় সেনাবাহিনীর প্রধানও একই সুরে বলেছিলেন, “চিকেন নেকের বিষয়টি আমি ভিন্নদিক থেকে দেখি। এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল। কারণ পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরপূর্বাঞ্চলে মোতায়েন থাকা আমাদের সব সেনাকে এখানে দ্রুত সময়ের মধ্যে জড়ো করে ফেলা সম্ভব।” সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

আপডেট সময় ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫