ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

এবার রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে এনসিপির নেতৃবৃন্দের ভূমিকা আছে। কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করেছে, যেগুলোর জন্য তাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত। রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত।

অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিন এই দলটি দাঁড়াবে না।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমান বলেন, ‘দেশের মানুষ গত এক বছরে শুনেছে, এনসিপির নেতারা বিএনপির সম্পর্কে কী বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে? একদমই না।’

তিনি আরো বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে। জামায়াত এই বিষয়ে উৎসাহী। কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে ফেলে সেটা বিএনপির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হবে।’ এই উপস্থাপক বলেন, ‘বিএনপি দেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে।

তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করে না করবে না এবং সেই চেতনাকে ধারণ করে।’
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) একটা মধ্যমপন্থার রাজনীতি করছে। এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির। সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে। কিন্তু এই জায়গাটাতে বিএনপি সব মহলে, সব শ্রেণির সমর্থন পাবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান

আপডেট সময় ০১:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫