ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

আরিফিন শুভর রাজউকের ১০ কাঠার প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

এবার ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার নামে বরাদ্দ হওয়া রাজউকের একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিকমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিষয়টি ঘিরে এবার শুভর পাশে দাঁড়ালেন নির্মাতা অনন্য মামুন। ২০২৩ সালে সংরক্ষিত কোটায় রাজউকের একটি ১০ কাঠার প্লট বরাদ্দ হয়েছিল আরিফিন শুভর নামে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুভর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এই ঘটনার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।’ তিনি আরও লেখেন, ‘ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।’

উল্লেখ্য, রাজউকের সংরক্ষিত কোটা ১৩/এ ধারায় এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই। যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন যেমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ বা সরকারি-বেসরকারি কর্মকর্তা- তাদেরকেই এই প্লট দেয়া হয়।

এই ধারা অনুযায়ী, ২০২৩ সালের ২৭ নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্তে উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে আরিফিন শুভকে সেই প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক। বলা হয়ে থাকে, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্লট তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল। প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ঢালিউড অঙ্গনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

আরিফিন শুভর রাজউকের ১০ কাঠার প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক

আপডেট সময় ০২:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫