ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ: মুশফিকুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এবার মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ব‌লে‌ছেন, গাজায় যা ঘটছে তা সমান শক্তির সংঘর্ষ নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক পরীক্ষা। শুক্রবার (৭ ন‌ভেম্বর) মেক্সিকোতে আয়োজিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূত গ্রুপের বৈঠকে দেওয়া বক্তব‌্য এ কথা ব‌লেন তি‌নি।

মুশফিকুল ফজল ব‌লেন, ২৮ দিন আগে যুদ্ধবিরতি শুরু হলেও এ সময়ের মধ্যে ২৩৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই সংখ্যাটিই বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। এমন যুদ্ধবিরতিকে শান্তি বলা যায় না, যেখানে এখনো শিশুদের দাফন করতে হয়।

তি‌নি আরও ব‌লেন, বাংলাদেশ ফিলিস্তিনের মানুষের পাশে দৃঢ় ও অবিচলভাবে দাঁড়িয়ে আছে। জাতিসংঘে দেওয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি, ন্যায়বিচার বাধাগ্রস্ত হলে শান্তি টিকে না, আর অনাচার দেখে চোখ বুঝে থাকা মানেই তাতে সহায়তা।

রাষ্ট্রদূত ব‌লেন, গাজায় যা ঘটছে তা সমান শক্তির সংঘর্ষ নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক পরীক্ষা। আমাদের দাবি করতে হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পূর্ণ জবাবদিহি, তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং এমন এক রাজনৈতিক প্রক্রিয়ার পুনঃপ্রতিশ্রুতি, যা দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। তি‌নি ব‌লেন, ওআইসি পরিবারের ঐক্য যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রতিটি ফোরামে, প্রতিটি রাজধানীতে, আমাদের এই আহ্বান আরও জোরালোভাবে তুলতে হবে, যতক্ষণ না বিশ্ব শুনছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ: মুশফিকুল

আপডেট সময় ০৪:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫