ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

কমেন্টে ‘চুদলিং পং’ লেখায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে করা এক কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ একজনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

ঘটনায় আহত শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার সাকিবুল হাসান নিজেকে রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য দাবি করে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। ওই পোস্টে একই এলাকার মাহিম আপত্তিকর মন্তব্য করলে প্রথমে রাত ১১টার দিকে তাদের বাগবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয় পক্ষ পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা দেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন

কমেন্টে ‘চুদলিং পং’ লেখায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫