ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিচারক এসকেএম তোফায়েল হাসান এই রায় দেন।

এ সময় আদালত চত্বরে কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল করেন।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়, যা নামঞ্জুর হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়।

জানা গেছে, আসামিপক্ষের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিনসহ আরও ১৫–১৬ জন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। উভয়পক্ষের যুক্তি তর্কের পর বিচারক জামিন নামঞ্জুর করেন।

আইনজীবী জিন্নত আলী জানান, আদালতে দোষী প্রমাণিত হলে আবুল সরকারকে দণ্ডের সর্বোচ্চ সীমা ২ বছরের কারাদণ্ড বা জরিমানাসহ উভয় দণ্ড দেওয়া হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৯:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫