ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার সংসদ সদস্যদের সন্তানদের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো এবং নিজ এলাকার হাসপাতালেই চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে আয়োজিতসরকারের অগ্রাধিকার ও শিক্ষাখাত: বাজেট ও বাস্তবতাশীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, গ্রামের বাস্তবতা দেখলে বোঝা যায় দেশের অনেক জায়গায় এখনও মৌলিক সেবার ঘাটতি রয়েছে। তার মতে, অনেকেই কেবল অর্থের প্রভাব ব্যবহার করে সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। কিন্তু যদি স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীলতা বাধ্যতামূলক করা হয়, তাহলে পরিস্থিতি বদলাতে পারে।

তিনি জানান, নিজেও এলাকায় চিকিৎসা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ভাষায়, এ ধরনের নিয়ম চালু হলে শুধু অর্থশালী বা ঋণখেলাপিরা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না। শিক্ষাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অনেক শিক্ষার্থী প্রাথমিক স্তর পার হলেও ঠিকভাবে পড়তে বা ইংরেজিতে একটি বাক্য লিখতে পারে না। বিদেশে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসলেও দেশে অনেক সময় দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়নের আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, পর্যাপ্ত আয় না থাকায় অনেক শিক্ষক কোচিং করাতে বাধ্য হন। একই সঙ্গে তিনি সমাজে শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন। অবকাঠামোগত দুরবস্থার কথাও তুলে ধরে তিনি বলেন, এখনও অনেক এলাকায় শিশুরা কষ্ট করে স্কুলে যায়, কোথাও কোথাও স্কুলে যাওয়ার সঠিক রাস্তা পর্যন্ত নেই। এসব মৌলিক সমস্যা সমাধান না করে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিয়ে আলোচনা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬