ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও রাষ্ট্রপতির স্ত্রীও ফ‍্যামিলি কার্ড পাবে, কেউ বাদ যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইয়াবার নামে বিক্রি হচ্ছে রঙের প্রলেপ দেওয়া জন্মনিয়ন্ত্রণ বড়ি মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৪৫২ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় নিজের স্ত্রী–সন্তানসহ পরিবারের ৫ জনকে হত্যা করেছে গৃহকর্তা ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) রাতে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গোপালগঞ্জের ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তার তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের বাসায় পরিবারসহ ভাড়া থাকতো ফোরকান মিয়া।

সেখান থেকে তিনি প্রাইভেটকার চালাতেন। শুক্রবার রাতে খাবারের সঙ্গে মিশিয়ে তার শ্যালক, স্ত্রী সন্তানদের চেতনানাশক ওষুধ খাওয়ায় ফোরকান মিয়া। একপর্যায়ে গভীর রাতে তার স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাত–মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। পরে ঘুমিয়ে থাকা ৩ মেয়ে ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে।

৫ জনকে হত্যার পর সে রাতেই পালিয়ে যায়। পরে তার স্বজনদের মোবাইলে ফোন করে তাদের হত্যার বিষয়টি জানায়। ওসি শাহিনুর আলম আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয়

আপডেট সময় ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬