ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড কী সেই ‘বিশেষ বার্তা’? ইরানে ছুটছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে নতুন বেতন কাঠামোর সম্ভাবনা, বাজেটে সংরক্ষণ কত কোটি টাকা? জুমার খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালে সর্বোচ্চ জরিমানা ৪ লাখ টাকা! সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬টি অপহরণ: টিআইবি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য” — সালাহউদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

সোমবার (৯ জুন) বিকেল ৩টায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে শক্তিশালী দলীয় সরকার গঠন করে জাতির প্রত্যাশা পূরণ করাই বিএনপির একমাত্র লক্ষ্য

আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান ঘটলেও তারা দেশে ও বিদেশে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক চর্চাকে আরও জোরদার করতে হবে।”

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন:

  • কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী
  • সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না
  • পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইন
    সহ বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য” — সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৮:২১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫