ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে। সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ বলেন, ‘রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনা নেই। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, কিন্তু তা দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটি কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিন সেবা দেয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।’

স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করাটা সরকারের প্রথম থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি সেটা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে।’

মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এটা মেইনস্ট্রিম মিডিরা থেকেও হয়েছে। এটা সবচেয়ে দুঃখজনক। সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইনস্ট্রিম মিডিয়া যায়, এটা আসলে জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ি। পরবর্তীতে সেটা ফ্যাক্ট চেক এর মাধ্যমে জানতে হয় কতটুকু সত্য।

এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫