ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল কিম জং সুকের আকস্মিক মৃত্যু: শোক-গুঞ্জনে ঘেরা বিনোদন জগত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৬৭৭২ বার পড়া হয়েছে

বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদীয়মান মডেল ও তারকা কিম জং সুক। গত ৪ জুন হঠাৎ করেই জীবনাবসান ঘটে তার। তবে মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় দুই দিন পর, পরিবারের পক্ষ থেকে।

কিমের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার অসংখ্য ভক্ত। সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আবেগঘন পোস্টের ধারা বইছে। প্রথমে তার ঘনিষ্ঠ এক বন্ধু মৃত্যুর খবর সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন। পরে আরেকজন বন্ধু স্মৃতিসৌধের ছবি পোস্ট করে লিখেছেন,

“আমি এখনও বিশ্বাস করতে পারছি না… আশা করি এখন তুমি শান্তিতে আছো, কোনো ব্যথা ছাড়াই।”

তবে কিমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানান গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে অনলাইনে। বিশেষ করে গিওংগি-ডোর হানামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় কিমের নাম জড়িয়ে পড়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবক তার বান্ধবীকে লাঞ্ছিত করার পর বহুতল ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। যদিও তদন্তে কিম জং সুকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

গুজবের কারণে তার পরিবার ক্ষুব্ধ হয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। তারা জনগণকে অনুরোধ করেছেন,

“অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।”

প্রয়াত মডেলের বোন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন,

“আমরা প্রয়োজনে অফিসিয়াল পুলিশ রিপোর্ট এবং কিমের মৃত্যুর আগে তার শেষ কথোপকথনের তথ্য প্রকাশ করব, যাতে তাকে নির্দোষ প্রমাণ করা যায়। এছাড়া মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

দক্ষিণ কোরিয়ার তরুণ মডেল কিম জং সুকের আকস্মিক মৃত্যু: শোক-গুঞ্জনে ঘেরা বিনোদন জগত

আপডেট সময় ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫