ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

বাংলাদেশ-পাকিস্তান-চীনের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি: ভারতের সেনাপ্রধানের উদ্বেগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেনারেল চৌহানের মতে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি। খবর দ্য ট্রিবিউনের।

এদিকে জেনারেল অনিল চৌহানের মতে, এই তিনটি দেশের মধ্যে সম্পর্ক ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এসময় পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুরের সময় চীনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি চীনের রাষ্ট্রীয় সমর্থন কতটা, তা নির্ধারণ করা খুবই কঠিন।’

তিনি বলেন, পাকিস্তান তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম চীন থেকে কিনেছে। তাই চীনা সামরিক সরঞ্জাম নির্মাতারা সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে বলে মনে করেন তিনি। তার মতে, বর্তমানে যুদ্ধের ধরন অনেক পাল্টে গিয়েছে। ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, হাইপারসোনিক অস্ত্রের মাধ্যমে হামলা থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার পদ্ধতি বিশ্বের কোনো দেশের কাছেই নেই। ফলে ভারতকে পুরনো এবং নতুন উভয় ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান।

চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের এমন মন্তব্য তিন দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের মাত্র ১০ দিন পর এলো। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে।

এরআগে ভারতের সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছিলেন, মে মাসে চার দিনের যুদ্ধের সময় ভারত তিনটি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। এগুলো হচ্ছে চীন, তুরস্ক এবং পাকিস্তান। তার মতে, পাকিস্তান ছিল সম্মুখভাগে। আর চীন তাদের সব ধরণের সহায়তা দিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-পাকিস্তান-চীনের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি: ভারতের সেনাপ্রধানের উদ্বেগ

আপডেট সময় ০২:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫