ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেলোনিকে নিয়ে ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, ‘রেস্ট্রেইনিং অর্ডার’ মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর

খুলনায় ঢাকি নদীর ভাঙনে রবেন বালাসহ শতাধিক পরিবার গৃহহীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ভয়াবহ নদীভাঙনে গৃহহীন হয়েছেন শতাধিক পরিবার। মঙ্গলবার গভীর রাতে ঢাকি নদীর প্রবল স্রোতে পাউবোর ৩১নং পোল্ডারের বটবুনিয়া বাজারসংলগ্ন প্রায় দুইশ মিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। এতে দিনমজুর রবেন বালার দুই চালা টিনের ঘরসহ বহু পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়।

চোখের সামনে ঘরবাড়ি ভেসে যেতে দেখে কান্নাজড়িত কণ্ঠে রবেন বালা বলেন, “রাতে চোখের সামনেই নদী আমার ঘরটা নিয়ে গেল। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাব?”

স্থানীয়দের অভিযোগ, বারবার ভাঙনের পরও কার্যকর উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। গত দুই বছরে ঘূর্ণিঝড় আম্ফানসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংস্কারে গাফিলতি ছিল বলে দাবি বাসিন্দাদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, বাঁধ নির্মাণে পর্যাপ্ত মাটি না পাওয়ায় এটি টেকসই হয়নি। কৃষকেরা ফসলি জমি থেকে মাটি দিতে রাজি না হওয়ায় বাধার মুখে কাজ করতে হচ্ছে।

তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, “পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধ আটকানোর কাজ শুরু হবে। ইতোমধ্যে জিওব্যাগ ও টিউবব্যাগ ফেলা হয়েছে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, “৩১নং পোল্ডারের বিভিন্ন স্থানে সংস্কার চলছে। ভাঙন রোধে স্থানীয়দের সহযোগিতা জরুরি।”

এদিকে বাঁধ ভাঙনে হাজারো হেক্টর আমন ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিশেহারা স্থানীয় কৃষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেলোনিকে নিয়ে ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, ‘রেস্ট্রেইনিং অর্ডার’ মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা

খুলনায় ঢাকি নদীর ভাঙনে রবেন বালাসহ শতাধিক পরিবার গৃহহীন

আপডেট সময় ০৯:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫