ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এবার চানখারপুলে ৬ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে পৌঁছেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পৌঁছান তিনি।

আজ ১০ম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন।

সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।

জবানবন্দিতে তিনি আরও বলেন, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় ৫ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫