ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবে!: প্রেসসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

এবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে শফিকুল আলম বলেন, আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে।

প্রেসসচিব এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি নিশ্চিত করেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।”

তিনি আরও বলেন, মানুষ সুশাসন চায়, তবে সংস্কারের বিষয়টি রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে আলোচনা চলে। নির্বাচনের পরেও পুনরায় সংলাপ হতে পারে, উদাহরণ হিসেবে নেপালে এমন সংস্কার করতে ৯ বছর লেগেছিল বলে তিনি উল্লেখ করেন।

জুলাই সনদ নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে প্রেসসচিব বলেন, যারা বলছেন জুলাই সনদে নারী-শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, তাদের মনে রাখা উচিত রাজনৈতিক দলগুলো সব শ্রেণিপেশার প্রতিনিধিত্ব করে। তিনি জোর দিয়ে বলেন, “সব কিছুই সনদে আছে।” শফিকুল আলম কর্মসংস্থান তৈরির বিষয়টিকে পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, কর্মসংস্থান তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে হত্যা করে ক্ষমতায় আসবে!: প্রেসসচিব

আপডেট সময় ১০:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫