ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

এবার মাথায় কাফনের কাপড় বেঁধে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪২০ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল “হটাও ইউনূস, বাঁচাও দেশ।”

মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে। অংশগ্রহণকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।”

এ ঘটনার পর রোববার সকালেই জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

এবার মাথায় কাফনের কাপড় বেঁধে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১২:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫